চবিতে হচ্ছে হাইটেক পার্ক, শিক্ষার্থীদের সামনে অপার সম্ভাবনা

২২ মে ২০১৯, ০৩:৫২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ চট্টগ্রামের হাজার শিক্ষার্থীর সামনে নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ একর জায়গার ওপর হাইটেক পার্কের স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে জানান এ প্রজেক্টের লিয়াজু অফিসার প্রফেসর ড. হানিফ সিদ্দিকী।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

 ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত হাইটেক পার্ক স্থাপনের জন্য প্রকল্প পরিদর্শন করে গেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ক্যাম্পাসের প্রফেসর ড. জামাল নজরুল ভৌত বিজ্ঞান-সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাইটেক পার্কটি হবে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কের আদলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘এ হাইটেক পার্কে সিলিকন ভেলির আদলে দেশ-বিদেশের বহু নামিদামি প্রতিষ্ঠান তাদের কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবে। পার্কটি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের বিরাট অংশের কর্মস্থানের সুযোগ হবে। সেই সঙ্গে দেশে বৈদেশিক বিনিয়োগও বৃদ্ধি পাবে।’

খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬