বশেমুরবিপ্রবি’র ৯ শিক্ষার্থীকে আড়াই লাখ টাকা অনুদান

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খোন্দকার নাসিরউদ্দিন তাঁর কক্ষে ৯ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী জয়দেব সাহাকে ৮০,০০০/- (আশি হাজার), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুরসালিন হককে ৬৯,০০০/- (উনসত্তর হাজার), সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ইটিই বিভাগের শিক্ষার্থী রাজু মৃধাকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার), সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিতি রায়কে ১৫,০০০/- (পনেরো হাজার), সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুবর্ণা মজুমদারকে ৯,০০০/- (নয় হাজার), টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষার্থী শফিকুল ইসলাম ও আয়শা সিদ্দিকীকে ৮,০০০/- (আট হাজার), সিএসই বিভাগের শিক্ষার্থী নজীর হোসেনকে ৩,০০০/- (তিন হাজার) টাকার চেক প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, ইটিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, এলভিএম বিভাগের সভাপতি শফিকুজ্জামান, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি তছলিম আহম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950