বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘ইফতার সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ই রমজান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা, প্রভাষক ইমরান হোসেন, ফরহাদ উদ্দিন, ফরহাদ উদ্দিন জাভেদ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
শরীফা উম্মে শিরিনা বলেন, এই ধরণের আয়োজন খুবই ভালো উদ্যোগ। শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় এটি করা সম্ভব হয়েছে। এরকম আয়োজনের মাধ্যমে আমাদের সাংবাদিকতা বিভাগকে আরও সামনের দিকে এগিয়ে যাবে।