ইবিতে স্টেশনারি দোকানীর ৪ লাখ টাকা চুরি

১৬ নভেম্বর ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৫০ PM
স্টেশনারি দোকান

স্টেশনারি দোকান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশনারি দোকানীর কাছে থেকে নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইবি থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দোকানি। 

জানা গেছে, ওই দোকানীর নাম কামাল উদ্দিন। তিনি কালাম বুকসের স্বত্তাধিকারী। দোকানে বই, খাতা, কলম ছাড়াও অন্যান্য স্টেশনারি পণ্য এবং অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া হতো। 

ভুক্তভোগী দোকানি ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের বিকাল ৪ টার বাস চলে যাওয়ার পরে দোকানের জিনিসপত্র গুছিয়ে দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন কামাল উদ্দিন। এসময় বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অনলাইন ব্যাংকিংয়ের লেনদেনের প্রায় ৪ লক্ষ টাকা একটি ব্যাগে ভরে সাইকেলের সাথে ঝুলিয়ে রাখেন। পরবর্তীতে বাসার জন্য পাশের দোকানে কলা কিনতে যান। টাকা সমেত ব্যাগটি ৮/১০ গজ দূরে সাইকেলের সাথে ঝোলানো ছিলো। ২-৩ মিনিটের মধ্যেই কলা কিনে ফিরে এসে দেখেন তার টাকা ভর্তি ব্যাগটি নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়েন। 

কামাল বুকসের স্বত্তাধিকারী কামাল উদ্দিন বলেন, আমি.১৯৯০ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে ব্যবসা করি, কখনো এমন ঘটনা ঘটেনি। গতকাল কলা কিনে এসেই দেখি সব টাকা নিয়ে গেছে। আমার সহায়সম্বল যা ছিলো সব শেষ। পরে বুঝতে পেরে থানায় যেয়ে অভিযোগ দিয়ে এসেছি। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না৷ 

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসের ভেতর থেকে টাকা চুরির বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। বাকিটা এখন আমাদের অফিসাররা তদন্ত করে দেখবে। কোনো ডিভাইস অথবা মোবাইল থাকলে খুঁজে পেতে সহজ হয়, যেহেতু টাকা চুরি গেছে এটা বেশ কঠিন ব্যাপার। তবে পুলিশ তদন্ত সাপেক্ষে অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে। 

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬