উপাচার্যদের নিয়ে সভায় বসছে ইউজিসি, গুচ্ছ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কি বাড়ছে?

০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৩ AM
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের নিয়ে সভা ডেকেছে ইউজিসি

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের নিয়ে সভা ডেকেছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। আগামী সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আগের ১৯ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও চারটির উপাচার্যকে ডাকা হচ্ছে। তাদেরও গুচ্ছে যুক্ত হওয়ার জন্য বলা হবে বলে সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, গত বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত ছিল ১৯টি বিশ্ববিদ্যালয়। এর আগের বছর পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যায়। এর মধ্যে চারটির উপাচার্যকে সোমবারের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদেরও গুচ্ছ থাকার জন্য আহবান জানাবে ইউজিসি। সভা শেষে জানা যাবে, কয়টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ প্রক্রিয়ায় থাকছে।

জানা গেছে, আবেদন শুরু হবে কবে, সে বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন শুরু কবে?

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আজ শনিবার (৮ নভেম্বর) পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতিমধ্যে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে। ১০ নভেম্বর ইউজিসির সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা আছে। এতে ১৯টির আরও চারটি বিশ্ববিদ্যালয়কে ডাকা হয়েছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারব।’

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence