ঢাবিতে ভর্তি: ৯ দিনেই আসনপ্রতি ২৫ আবেদন, ইউনিটে কত?

০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর পর ৯ দিনে দেড় লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত আসনপ্রতি আবেদন পড়েছে ২৫টিরও বেশি।

বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম ৯ দিনে ১ লাখ ৫৭ হাজার ২৪টি আবেদন জমা পড়েছে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন।

এ পর্যন্ত সর্বোচ্চ বিজ্ঞানে ৬৮ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৫৯ হাজারের বেশি আবেদন করেছেন। ওই হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন ২০ জনের বেশি।

আরও পড়ুন: তিন দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান প্রাথমিকের শিক্ষকদের

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ২০ হাজার ৪৯০টি। আসনপ্রতি আবেদন প্রায় ১৯টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৩ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ২৩টির বেশি আবেদন পড়েছে। 

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ৯২৫টি। আসন প্রতি আবেদন প্রায় ৫০টি। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবাই আবেদন করছে। আবেদনের শেষ দিন বলা যাবে গতবারের তুলনায় কেমন আবেদন পড়েছে।’

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081