গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন শুরু কবে?

০৮ নভেম্বর ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে কবে, সে বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চলতি সপ্তাহেই অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।   

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: ৯ দিনেই আসনপ্রতি ২৫ আবেদন, ইউনিটে কত?

আজ শনিবার (৮ নভেম্বর) পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতিমধ্যে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে। ১০ নভেম্বর ইউজিসির সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা আছে। এরপর আমরা আশা করছি, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারব।’

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬