কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়ে শোকজ খেলেন দুই ছাত্রদল নেতা

০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩২ PM
কবি নজরুল সরকারি কলেজ ও ছাত্রদলের লোগো

কবি নজরুল সরকারি কলেজ ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

কবি নজরুল সরকারি কলেজের মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্মারকলিপি দেয় শাখা ছাত্রদলের দুই নেতা। এতেই তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় ছাত্রদল।   

আজ বুধবার ( ৫ নভেম্বর ) সকালে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ( দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ) মো. জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ শাখা ছাত্রদলের দুই আহ্বায়ক সদস্য মো. লিমন ও তৌহিদুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর ) কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন কলেজ শাখা ছাত্রদলের দুই আহ্বায়ক সদস্য মো. লিমন ও তৌহিদুল ইসলাম।

নোটিশপ্রাপ্ত ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. লিমন বলেন, ‘ক্যাম্পাসে আমাদের সেভাবে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। এক বছর হলো ক্যাম্পাসে আছি, তবে এর আগে এমন কোনো কার্যক্রম করিনি। তবে এ বিষয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে অবগত করা উচিত ছিল। এটি আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ভুল।’

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জামাল খান বলেন, ‘প্রতিটা সংগঠনের কিছু নিয়ম থাকে। সংগঠনের কারো সঙ্গে পরামর্শ না করেই তারা স্মারকলিপি দিয়েছে। আজকে তারা দিয়েছে কালকে যদি এমন কিছু অন্য কেউ করে যেটি খারাপ কাজ, যা নিয়ে সমালোচনা হবে। এ জন্যই তাদেরকে সতর্ক করা হয়েছে, যে কাজেই করুক সংগঠনের নীতি নির্ধারকদের সাথে পরামর্শ করে করলে সমস্যা নেই।’

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘প্রতিটি সংগঠনেরই একটি সাংগঠনিক নিয়ম রয়েছে। তারা যে কাজটি করেছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটা যদি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে করত, তাহলে আরও সুন্দর হতো। সংগঠনের দায়িত্বশীল কারও সঙ্গে পরামর্শ না করেই তারা কাজটি করেছে, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা যেকোনো কাজ করার আগে দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে।’

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দলে বড় দুশ্চিন্তা
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার অর্থ ব্যয়ের কর্তৃত্ব নিয়ে কী হচ্…
  • ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক, বিশ্বে…
  • ১৩ জুলাই ২০২৬
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
  • ১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের আগে যে বাড়তি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড
  • ১৩ জুলাই ২০২৬
রাতে বিরতি দিয়ে সকালে ফের বৃষ্টি নামল ঢাকায়
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence