ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলার আসামি বর্ষাকে কারাগারেই থাকতে হচ্ছে

০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ ও আসামি বর্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ ও আসামি বর্ষা © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যা মামলার আসামি বার্জিস শাবনাম বর্ষার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) হত্যার শিকার জোবায়েদের আইনজীবী ইশতিয়াক হোসাইন জিপু এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জোবায়েদ হত্যা মামলার আসামি বার্জিস শাবনাম বর্ষাকে আজ আদালতে তোলা হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

গত ১৯ অক্টোবর বংশাল থানার নুর বক্স লেন এলাকায় টিউশন করাতে গিয়ে খুন হন ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর বংশাল থানায় জোবায়েদের ছাত্রী বার্জিস শবনম বর্ষা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করে মামলা করেন জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। ওইদিনই এ খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামিরা।

পুলিশ জানায়, প্রেমের দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জোবায়েদের সম্পর্ক হয়। এতে মাহির ক্ষুব্ধ হন। সম্পর্কের টানাপড়েনের একপর্যায়ে বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ করে জানান, জোবায়েদকে তার আর ভালো লাগে না। পরে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9