জবি ও বেরোবি ছাত্র সংসদ নীতিমালা অনুমোদন রাষ্ট্রপতির

২৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০১:৪৪ AM
জবি ও বেরোবি লোগো

জবি ও বেরোবি লোগো © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে পাস হয়েছে। জকসু নীতিমালা পাসের বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) নিশ্চিত করেছেন এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বলেন, ‘জকসু নীতিমালায় রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এবার নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হলে আনুষ্ঠানিকভাবে কাজ এগোবে। এর মধ্য দিয়ে নির্ধারিত সময়ে জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিম বলেন, ‘আমি শুনেছি রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। তবে এটা আমরা হাতে না পাওয়া পর্যন্ত তেমন কিছু বলতে চাই না। এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হলে, আমরা কাঙ্ক্ষিত সময়ে জকসু নির্বাচন করতে পারব।’

আজ সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ নীতিমালা পাসের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। ‎উপাচার্য ‎বলেন, ‘ছাত্র সংসদ নীতিমালা পাস হয়েছে। আগামীকালই গেজেট প্রকাশিত হতে পারে। ফলে কেন্দ্রীয় ছাত্র সংসদ হতে আর বাধা নেই।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‎ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক বলেন, ‘রাষ্ট্রপতি কর্তৃক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইন আজ বিকেলে অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হবে।’

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬