ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর 

১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের লোগো © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক নাজমুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

সংগঠনটির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ান, দপ্তর সম্পাদক নাজমুল হুসাইন, কোষাধ্যক্ষ আবির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাঈফ ইব্রাহিম এবং ক্রীড়া সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদসহ অন্য সদস্যরা।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রেস কর্নারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক মোট দুটি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন বেলা দেড়টায় ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৮ তারিখ সকাল ১০ টা থেকে ১৯ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এ ছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আল ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কানন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।

প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা কার্যনির্বাহী কমিটির সবাই আগামী ২৫ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছি। আমরা যাতে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি, সে জন্য সবার সহোযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ‘মুক্ত চেতনায় মুক্ত কলম’ স্লোগানকে ধারণ করে ১৯৯০ সাল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে সংগঠনটি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬