পুকুরে নামা ও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইবি প্রশাসন

১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১২ PM
মাইকিং করে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ইবির

মাইকিং করে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ইবির © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুরে নামা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে ক্যাম্পাস জুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

মাইকিংয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহ আজিজুর রহমান হলের সামনে অবস্থিত পুকুরে শিক্ষার্থী ও বহিরাগতদের পানিতে নামা ও গোসল করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পূর্বেও এই নির্দেশ ছিল তবে পুনরায় মাইকিং করা হচ্ছে। আর পুকুরের একপাশ বন্ধ করা হয়েছে, আজকের মধ্যে অপর পাশ বন্ধ করে পাশে নোটিশ টানিয়ে দেওয়া হবে। নিষেধাজ্ঞার পরেও কেউ ঢুকলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।‘

প্রসঙ্গত, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে হত্যার প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। এই ঘটনার পর পুকুর এলাকা সংরক্ষিত ঘোষণা করে প্রশাসন শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল (১৬ অক্টোবর) পুনরায় দুই শিক্ষার্থী সেখানে ডুবে যাওয়ার ঘটনা ঘটে, যাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9