জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় পাসের হার ৯৪.৬২

০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ফলাফল প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা ৬টা থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছিল বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রকাশিত এ পরীক্ষায় সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা http://result.nu.ac.bd-http://result.nu.ac.bd-এ প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজেদের ফলাফল জানতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফলে ত্রুটি থাকলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9