তিন শর্তে বিএড স্কেল পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষকরা

০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিতে যাচ্ছে সরকার। তিনটি শর্ত পূরণ করা সাপেক্ষে স্কেল পাবেন তারা। এজন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছে গঠিত মনিটরিং টিম।

বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যা্লয়ের অধিভুক্ত ৯২টি কলেজের মান যাচাইয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ দল ৪০ এর অধিক প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখার মান, শিক্ষার পরিবেশ পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন পাওয়ার শর্ত পূরণ করা কলেজ থেকে বিএড করা শিক্ষকদের স্কেল দেওয়া হবে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের স্কেল দেওয়ার বিষয়ে কাজ চলছে। নীতিমালা সংশোধনের সময় তাদের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনিটরিং টিম কলেজগুলো মান যাচাই করছে। মূলত তিনটি বিষয় দেখা হচ্ছে। কলেজের গুণগত মান কেমন; সনদের মান এবং স্কুলের সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কি না। এই তিনটি শর্ত পূরণ করা কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পাবেন।’

কতদিনের মধ্যে বিএড স্কেল পেতে পারেন শর্ত পূরণ করা কলেজগুলো, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে। এটি চূড়ান্ত অনুমোদন করতে আরও কিছু সময় লাগবে। নীতিমালায় বিএড স্কেলের বিষয়টিও যুক্ত করা হবে। দুটো কাজ একসঙ্গেই হবে। শিক্ষকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিয়ে থাকেন। এই কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিটের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেলবঞ্চিত হচ্ছেন।

বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন ওই কর্মকর্তা বলে অভিযোগও করেছেন তারা।

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9