চেন্নাইয়ে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাউবির ভিসি-কোষাধ্যক্ষ

০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪২ PM
বাউবির ভিসি ও কোষাধ্যক্ষ

বাউবির ভিসি ও কোষাধ্যক্ষ © টিডিসি সম্পাদিত

আগামী ৬ থেকে ৯ অক্টোবর ২০২৫ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ব্লেন্ডেড লার্নিং ইন টেকনিক্যাল এন্ড ভোক্যাশোনাল এডুকেশন এন্ড ট্রেইনিং (Blended Learning in Technical and Vocational Education and Training—TVET) শীর্ষক আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আগামীকাল রবিবার (৫ অক্টোবর) এ উপলক্ষে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (NITTTR) চেন্নাই এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেন্নাই তারামানির সিএসআইআর (CSIR) রোডের মূল ভেন্যুর অডিটোরিয়ামে চলবে এই কার্যক্রম। বাংলাদেশ, ভারত, জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্তত ১২টি দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন।

জানা যায়, আলোচনায় মূলত ব্লেন্ডেড লার্নিং মডেল— যা অনলাইন, অফলাইন ও কর্মক্ষেত্রভিত্তিক শিক্ষাকে একত্রিত করে তার বাস্তবায়ন কৌশল, কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়গুলো গুরুত্ব পাবে। দূরশিখন বিশেষজ্ঞদের মতে, এই শিক্ষা শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, উদ্যোক্তা তৈরিতেও সহায়ক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4 ও SDG-8) অর্জনে অবদান রাখবে।

এ প্রসঙ্গে বাউবির উপাচার্য ও আন্তর্জাতিক শিক্ষাবিদ অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বাউবির অন্যতম অঙ্গীকার হলো জীবনব্যাপী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ। এই আন্তর্জাতিক সভা সেই অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে সহায়তা করবে। ব্লেন্ডেড লার্নিং এখন সময়ের দাবি, যা বাংলাদেশের তরুণ প্রজন্মকে সনদের পাশাপাশি বাস্তব দক্ষতায় সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, দক্ষতা প্রশিক্ষণ ও শিল্পখাতের সমন্বয় নিয়ে শেখার অনেক কিছু আছে। এই সফরের অভিজ্ঞতা ভবিষ্যৎ কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণে সহায়ক হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম মন্তব্য করেন, বাংলাদেশে দক্ষতা উন্নয়ন এখন জাতীয় অগ্রাধিকার। আন্তর্জাতিক অংশীদারিত্ব ছাড়া এ খাতকে টেকসই করা সম্ভব নয়। আমরা শিক্ষাব্যবস্থার অর্থায়ন, টেকসই ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ডে কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করতে চাই।

তিনি আরও যোগ করেন, বাউবি তিনদশক ধরে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করছে। সেই অভিজ্ঞতাকে কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত করে কর্মমুখী প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ করতে চাই।

সফরকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপাচার্যের এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডিকে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের আশা, এই আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের অভিজ্ঞতা বাউবির শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9