সাজিদ হত্যা মামলার তদন্তভার পেল সিআইডি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ AM
সাজিদ হত্যার মামলা তদন্তভার পেল সিআইডি

সাজিদ হত্যার মামলা তদন্তভার পেল সিআইডি © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর কাছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোঃ মেহেদী হাসান। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পৌঁছাতে কিছুদিন সময় লেগেছে।

মামলা হস্তান্তরের আদেশটি স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান। আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নং-০২, তারিখ ৪/৮/২০২৫ — যা দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়েছে — তা তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হলো।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে জোট নয়, পাঁচ ভিন্ন প্যানেলে ভাগ হলেন সাবেক ৯ সমন্বয়ক

এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার তদন্তে আরও গভীরতা ও পেশাদারিত্ব আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ছাত্রসমাজের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্তের দায়িত্ব সিআইডির হাতে গেলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব হবে।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950