বেরোবির প্রথম সমাবর্তন আয়োজনে সম্মতি রাষ্ট্রপতির

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ৯(১) ধারা অনুযায়ী এ সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে মনোনীত বা অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

চিঠিতে অনুষ্ঠানের সময়সূচি ও কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবের দপ্তরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসএসসি বৃত্তির ফল প্রকাশ, দেখুন এখানে

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ আয়োজন বেরোবিতে তাদের শিক্ষাজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা তাদের।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ বলেন, ‘প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে অধ্যাপক ড. তাজুল ইসলামকে আহবায়ক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসেনকে সদস্য সচিব করে মূল কমিটিসহ কয়েকটা সাব-কমিটি করে দেওয়া হয়েছে। আমরা আশা করি, ডিসেম্বরের মধ্যে সমাবর্তন সম্পন্ন হবে।’

প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
  • ২৪ জুন ২০২৬
নারী কর্মসংস্থানে ‘উইমেনস জব ফেয়ার’, অংশ নিলেন হাজারের বেশি…
  • ২৪ জুন ২০২৬
‘ওমেগা ব্লক’ হিটওয়েভে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জন নিহত 
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
  • ২৪ জুন ২০২৬
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬