জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরমপূরণ শুরু আজ

২৭ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরমপূরণ আজ বুধবার (২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে। ফরমপূরণ চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের Promoted শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী C+ গ্রেড বিষয়ে ফরম পূরণ করা যাবে না এবং Fail সাবজেক্ট পরীক্ষা দিলে সর্বোচ্চ B+ পর্যন্ত গ্রেড প্রদান করা হবে।

আরও পড়ুন: ৪৯তম বিসিএসে প্রতি পদের বিপরীতে লড়বেন ৪৫৬ জন

আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে ডাউনলোড করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স নম্বর ও অন্যান্য তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফরম পূরণ বা ফি জমা গ্রহণযোগ্য হবে না।

ফি’র বিবরণ অনুযায়ী, তত্ত্বীয় পূর্ণপত্রের জন্য ৩৫০ টাকা, অর্ধপত্রের জন্য ২৫০ টাকা, ব্যবহারিক (প্রতি কোর্স) ৩৫০ টাকা এবং ইনকোর্স ফি ৬০০ টাকা (বিশ্ববিদ্যালয়ে ১৫০ টাকা, কলেজে ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি তত্ত্বীয় পরীক্ষার জন্য ৬০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫০ টাকা। অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও C Promoted পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি যথাক্রমে ৬০০ ও ১০০০ টাকা এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি ৬০০০ টাকা নির্ধারিত হয়েছে।

পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তত্ত্বীয় পরীক্ষার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থী এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন সময়মতো সম্পন্ন করতে হবে। ফরম পূরণ ও নিশ্চয়নের সময়সীমা অতিক্রম করলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9