৪৯তম বিসিএসে প্রতি পদের বিপরীতে লড়বেন ৪৫৬ জন

২৭ আগস্ট ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
পিএসসি

পিএসসি © টিডিসি সম্পাদিত

শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫৬ জন প্রার্থী। আবেদন গ্রহণ শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে মোট আবেদন পড়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি। অপরদিকে পদ রয়েছে ৬৮৩টি। সে হিসেবে গড়ে প্রতি পদে লড়াই করবেন ৪৫৬ জন প্রার্থী।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পিএসসির একটি সূত্র জানায়, ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আসন্ন অক্টোবর মাসেই এ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

আরও পড়ুন: ছাত্রদল নেতার মোবাইল চুরি করে ফেসবুকে অপ্রীতিকর পোস্ট ‘চোরের’

৪৯তম বিসিএসের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয় ২০২৫ সালের ২২ জুলাই থেকে। শেষ সময় ছিল ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা রাখা হয় ২১ থেকে ৩২ বছর।

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9