র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বেরোবি উপাচার্যের

২৭ আগস্ট ২০২৫, ০৭:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ AM
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‍্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনারে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, র‌্যাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান।

তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের একাডেমিক নিয়মনীতি মেনে চলতে হবে। সততা বজায় রাখা, সময়মতো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে যুক্ত হয়ে ক্যাম্পাস জীবনের শুরু থেকেই নিজেকে ক্যারিয়ার গঠনে প্রস্তুত করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাদ্রাসার ৯ শিক্ষকের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু অধিদপ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ প্রাইভেট ও…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬