নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থী হত্যা, নির্যাতনে উস্কানিদাতাদের অনুসন্ধানে কমিটিতে ডাকা হলো সৌমিত্র শেখরকে

২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালে সংঘটিত শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসায় বাধাদান, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতাদের অনুসন্ধানের লক্ষ্যে গঠিত কমিটিতে ডাকা হয়েছে অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে। কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ উপাচার্যকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট কমিটির আহবায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চালাকালে বিভিন্ন ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধাদান, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতাদের অনুসন্ধানের লক্ষ্যে উপাচার্য একটি কমিটি গঠন করেন। 

কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সাক্ষাৎকার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। তাকে আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে সশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বাংলা বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ দপ্তরের পরিচালক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাসচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬