বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
 ব্রাকসু রোডম্যাপ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

ব্রাকসু রোডম্যাপ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা © টিডিসি ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।  

অনশনরত শিক্ষার্থীদের হাতে  ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’; ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’; ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’; ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। 

আন্দোলনকারীরা জানান, গত ১২ আগস্ট শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

অনশনরত এক শিক্ষার্থী বলেন, প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ হয়নি। আমরা বহুবার আশ্বাস শুনেছি, এবার লিখিত রোডম্যাপ ছাড়া অনশন ভাঙব না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, গঠনতন্ত্র ছাড়া ছাত্র সংসদের রোডম্যাপ দেওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু গেজেট অনুমোদন নেই, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়।  

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬