বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস

টেবিল টেনিসে চ্যাম্পিয়ন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

১৬ এপ্রিল ২০১৯, ০৬:৫৩ PM
চ্যাম্পিয়ন প্ল্যাকার্ড হাতে প্রতিযোগীতায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

চ্যাম্পিয়ন প্ল্যাকার্ড হাতে প্রতিযোগীতায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। © ইমরান হোসাইন

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন ২০১৯ এর দলগত (পুরুষ) টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দল। দুপুর ১টায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তারা স্বাগতিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়নের এ গৌরব অর্জন করে।

খেলার শুরুতেই সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সায়হাম আহমেদ ইয়াশ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মো. ইমরান হোসেন আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন। শেষ পর্যন্ত তারা সবকটি সেট জিতে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এর আগে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং কোয়ার্টার ফাইনালে এশিয়ান বিশ্ববিদ্যালয়কে ৩-০ ব্যবধানে পরাজিত করে।

‘বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করা হয়। দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৭০০ ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। ইভেন্ট গুলো হল- ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিং, সুইমিং এবং এথলেটিক্স।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close