কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রক্তদাতাদের সম্মাননা প্রদান

১৬ এপ্রিল ২০১৯, ০৬:১৫ PM
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে সম্মাননা স্বারকহাতে সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে সম্মাননা স্বারকহাতে সংগঠনের নেতৃবৃন্দ। © শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চারবারের অধিক রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন ‘বন্ধু’। রক্তদানে উদ্বুদ্ধ করতেই মূলত ভিন্নধর্মী এ আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওন ও সদস্য জান্নাতুল কাউসার রুমকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সংগঠনটির সভাপতি আশরাফুল হক ভুঁইয়ার সভাপতিত্বে এছাড়া আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সহকারী প্রক্টর শুভ ব্রত সাহা ও রক্তদাতা সংগঠন বন্ধু’র উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক সোহেলসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন ‘এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই ভেজাল মুক্ত মানুষ। আপনারা এ সমাজের শ্রেষ্ঠ মানুষ। মানবিক কাজের মাধ্যমে আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭ম থেকে ৯ম ব্যাচ পর্যন্ত চার বা তার অধিক রক্তদানকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট ও চাবির রিং দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি ছিল রক্তদাতা সম্মাননা ও রক্তদানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের প্রথম পর্ব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ১০ম থেকে ১৩ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950