শিক্ষার্থীকে মারধর: ছাত্রলীগ নেতাদের কারণ দর্শানোর নোটিশ

১৫ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল। © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ ও যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শাখা ছাত্রলীগ।

রবিবার রাতে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের ছাত্র শরিফুল ইসলাম মারধরের শিকার হয়েছেন। তার এ অভিযোগের প্রেক্ষিতে এই দুই নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়।

এর আগে ১০ এপ্রিল রাত ৮টায় ক্যাম্পাসের কাঁঠালতলায় ৮ম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলামকে বেধড়ক মারধর করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ ও যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল। পরে শরীফ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭২ ঘন্টার মধ্যে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন। এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছেন, এই দুই নেতার নামে বিভিন্ন সময় শিক্ষার্থী মারধরের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘মারধরের ঘটনায় দুই নেতাকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা কারণের বিষয়ে আমাদের জানালে সেটা আমরা সেন্ট্রালে অনুলিপি পাঠাবো।’

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950