পহেলা বৈশাখ অসাম্প্রদায়িক বাংলার প্রতিচ্ছবি: চবি উপাচার্য

১৪ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM
বক্তৃতা করছেন চবি উপাচার্য  প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

বক্তৃতা করছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

‘নন্দিত স্বদেশ নন্দিত বৈশাখ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে বৈশাখী ও লোকজ মেলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং চবি মহিলা সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রম্য বিতর্ক, পুতুল নাচ, হা-ডু-ডু, বউচি খেলা, লাঠিখেলা, নাটক, চিশতী বাউল-এর পরিবেশনায় বাউল সংগীত এবং আমন্ত্রিত ব্যান্ড দল ‘মাকসুদ ও ঢাকা’-এর পরিবেশনা।

রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট ‘স্মরণ’ চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনন্দ শোভা যাত্রা। শোভাযাত্রা শেষে শহীদ আবদুর রব হল মাঠে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উপাচার্য বলেন, পহেলা বৈশাখ একটি অসাম্প্রদায়িক বাংলার প্রতিচ্ছবি; পুরনো দিনের সকল জীর্ণতা, ক্লান্তি, অসত্য এবং অন্ধকারকে পেছনে ফেলে মঙ্গল আলোর প্রদীপ জে¦লে নববর্ষের নবতর বার্তা নিয়ে আসে পহেলা বৈশাখ। তাই এই দিনটিতে বাঙালির হৃদয়ে নব উচ্ছ্বাসে জাগ্রত হয় অফুরন্ত আনন্দবোধ ও সম্মিলন চেতনা।

এতে শুভ্চ্ছো বক্তব্য রাখেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির সমন্বয়ক উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, ডিনবৃন্দের পক্ষে কলা ও মানবিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর রড়ুয়া।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদ সমূহের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক সমিতি-অফিসার, সমিতি-কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, চবি মহিলা সংসদের সভানেত্রী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ক্যাম্পাসস্থ স্কুল সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬