বর্নাঢ্য আয়োজনে বাকৃবিতে বর্ষবরণ

১৪ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ PM
বর্ষবরণে শোভাযাত্রা

বর্ষবরণে শোভাযাত্রা © টিডিসি ফটো

প্রতি বছরের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নবর্বষ ১৪২৬ কে বরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। রবিবার সকাল ৭টার দিকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বর্ষবরণ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ধুমকেতু চত্বর থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। বর্ষবরনে নতুন মাত্রা যোগ করতে শিশু কিশোর কাউন্সিল, মহিলা সংঘ, শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় রক্তদাতা সংগঠন বাঁধন, রোটার‌্যাক্ট ক্লাব, কৃষিবিদ ইনস্টিটিউট বাকৃবি শাখা, মহিলা সংঘ, ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব, কম্পাস নাট্য সম্প্রদায়, হাসিমুখ, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পিঠা, মিঠাই ও সৌখিন জিনিসপত্রের স্টল দেয়। পরে সকাল ৯টার দিকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের পক্ষ থেকে সবচেয়ে বৃহৎ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬