পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মৌলভীবাজার সরকারি কলেজে

১৪ এপ্রিল ২০১৯, ০৪:৩৬ PM
মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজে সকাল ৯ ঘটিকার সময় মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী ও উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ঋষিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী।

এছাড়া আরো অংশ নেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ জিয়াউর রহমান, শরীরচর্চা শিক্ষিকা মোছা. নুরুননাহার, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬