বশেমুরবিপ্রবিতে বর্ণাঢ্য আয়ােজনে বর্ষবরণ

১৪ এপ্রিল ২০১৯, ০২:৫২ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাঙালীর হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ-১৪২৬ উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শােভাযাত্রা, পিঠা উৎসব ও ক্রীড়া প্রতিযােগিতার আয়ােজন করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ৯টায় উপাচার্য প্রফেসর ড. খােন্দকার নাসিরউদ্দিন’র নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শােভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বর সাংস্কৃতিক অনুুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তা ভাত, ডাল, মাছ ও ভর্তার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাম্য খেলার আয়োজন হওয়ার কথা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়র সকল বিভাগের উদ্যােগে কেন্দ্রীয় ফুটবল মাঠে অভিনব স্টল তৈরি করা হয়। সেখানে চলে পিঠা প্রদর্শনীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬