নানা আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

১৪ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM
বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা © টিডিসি ফটো

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ২০ মিনিটে নববর্ষ উদযাপনে প্রধান আকর্ষণ হিসেবে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্য মোড় হতে শুরু হয়ে পোড়াবাড়ী রাস্তায় প্রদক্ষিণ করে আবার জয় বাংলা ভাস্কর্যের মোড়ে শেষ হয়।

জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. এ.এইচ. মোস্তাফিজুর রহমান এই শোভাযাত্রার নেতৃত্ব দেন। ট্রেজারার মোঃ জালাল উদ্দিন, শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার প্রধান, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ সহ প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় ত্রিশাল উপজেলার পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, প্যাঁচা, পালকি, পুতুল, ঘোড়া, দোয়েল ইত্যাদি ছাড়াও ঢাক-ঢোল মঙ্গল শোভাযাত্রার আকর্ষণকে বাড়িয়ে দেয়। এসময় নতুন বাংলা সনকে স্বাগত জানাতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত ছিল।

মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১১টা ২০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় ‘বৈশাখী বাতায়ন’ শিরোনামে দেয়ালিকার উদ্বোধন করা হয়। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদী হাসান ও এ কে এম মাসুদুল মান্নানের তত্ত্বাবধানে এবং সাহিত্য আড্ডার আয়োজনে দেয়ালিকাটিতে বিভিন্ন ধরনের কবিতা ও গল্প প্রকাশিত হয়।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950