বৈশাখী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৪ এপ্রিল ২০১৯, ০২:১০ PM
বর্ণাঢ্য রালীতে অংশ নেয়া সকলে

বর্ণাঢ্য রালীতে অংশ নেয়া সকলে © টিডিসি ফটো

ধর্ম-বর্ণ ভুলে সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার দিন পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)। তাই পুরাতনকে পেছনে ফেলে নতুন বর্ষকে বরণ করে নিতে উদগ্রীব সারাদেশের বাঙালি প্রাণ। সারাদেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবারও মেতে উঠেছে বাঙালির এই প্রাণের উৎসবে।

বাংলা নববর্ষ-১৪২৬ বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে মঙ্গল শোভাযাত্রা, তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।

বর্ষবরণ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন ধরণের ব্যানার, ফেস্টুন, নববধু বহনের পালকিসহ বাঙালির ঐতিহ্যবাহী যান মহিষের গাড়ি শোভা পায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হল, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়। এর আগে বৈশাখী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

পরে সকাল ১১টায় বাংলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উদযাপন উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বনানী আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিল্পীদের গান, কবিতা আবৃত্তি আর নৃত্য পরিবেশনায় জমজমাট বৈশাখী উৎসব উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence