শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ৭টি বাসের অনুমোদন পেল বেরোবি

০৬ আগস্ট ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বাস © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকদের একটি কোস্টার এবং কর্মচারীদের জন্য এটি বাস ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বুধবার (৬ আগস্ট) ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য মোট ৭টি যানবাহন ভাড়া নেওয়ার অনুমোদন দেওয়া হয়।

বেরোবি প্রশাসন জানান, ইউজিসি কর্তৃক এ নির্দেশনা প্রদানের ফলে বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৭টি বাস সংযুক্ত হবে। খুব দ্রুতই বাসভাড়া চুক্তি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৫টি বাস, শিক্ষকদের একটি কোস্টার এবং কর্মচারীদের জন্য ১টি বাস পরিবহন সেবায় নিয়োজিত হবে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে পরিবহন সংকট দূর হবে।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬