চবিতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের উদ্বোধন

১৪ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM
চবিতে মঙ্গল শোভাযাত্রা

চবিতে মঙ্গল শোভাযাত্রা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪২৬ বাংলা নববর্ষ উৎসব মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ মিনারে প্রাঙ্গন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মাঠে এসে সমাপ্ত হয়।

‘নন্দিত স্বদেশ, নন্দিত বৈশাখ’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই উৎসবের শুরুতেই জাতীয় পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তারপর ‘এসো হে বৈশাখ’- গান পরিবেশন করেন তাঁরা। পরবর্তীতে চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কমিটির সমন্বয়ক উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী এবং সহকারী প্রক্টরবৃন্দ। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকে।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950