সাত কলেজ অধিভুক্তি ও বাতিলের আইনি ভিত্তি নেই

০৪ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
সংবাদ সম্মেলন অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান

সংবাদ সম্মেলন অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান © সংগৃহীত

সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি ও তা বাতিল করার আইনি কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন ইউজিসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘সাত কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিলো সেটার কোনও আইনি ভিত্তি ছিলনা। যে উপায়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঘোষণা দিয়েছে ঢাবি সেটারও কোনও আইনি ভিত্তি ছিলো না। উদ্ভুত পরিস্থিতিতে আমাদের এই বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। যাতে শহরজুড়ে সংকটময় পরিস্থিতি তৈরি না হয়।’

সাত কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর বর্তমান শিক্ষার্থীদের অবস্থা এবং তারা এই সুবিধা পাবেন কিনা সম্পর্কে জানতে এক প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরা বিদ্যমান কাঠামোতে আছে। তারপরও আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘বর্তমান কাঠামোর সঙ্গে ওই কাঠামো (সামনের আইন) চলছে না। দুটো সেপারেট’। পরবর্তীতে কী হবে, সেটা আলোচনা সাপেক্ষের বিষয়।’

বিদ্যমান শিক্ষার্থীদের সার্টিফিকেটে কলেজ নাকি বিশ্ববিদ্যালয় থাকবে— এমন প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে কাজ চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের দায়িত্ব ঢাকা কলেজের বিপরীতে বাঙলা কলেজকে দেওয়া হবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের বিষয়ে বলেন, ঢাকা কলেজ কিংবা বাঙলা কলেজের বিষয়টি চূড়ান্ত নয়। এটা আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির পার্থক্য কোথায় প্রশ্নের জবাবে ইউজিসি সদস্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সবাই নন-মেজর কোর্স পড়বেন, এরপর সবার ডিসিপ্লিন নির্ধারণ হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নন-মেজর কোর্স করার পর নির্দিষ্ট মার্কস বেধে দেওয়া হবে, সেখানে ওই পর্যন্ত মার্কস পেলে সে হয়তো অ্যাকাউন্টিং পড়তে পারবে কিংবা ম্যানেজমেন্ট পড়তে পারবেন। এ ধরনের নজির পৃথিবীর কোথাও আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হয়তো অ্যাভেইলেবল না, কিন্তু বিশ্বের অনেক মডেল যাচাই করে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে এমন প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে, সেটাই করা হবে। আমরা সুন্দর একটা সমাধানে যাব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা কলেজ নয়, প্রত্যেকটা কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে নিয়েই আমরা বেস্ট কিছু আশা করছি।

অ্যাম্বুলেন্সে ঢাকায় রোগী নেওয়ার পথে প্রাণ হারালেন ৩ জন
  • ১৬ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো মেসির ভাইরাল ছবিটি কি সত্য, জানা…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ, সচিব কমিটিতে সিদ্ধা…
  • ১৬ জুলাই ২০২৬
পিকফোর্ডের ‘পেনাল্টির নোট’ খুঁজে পেলেন মেসিরা, এরপর যা ঘটল.…
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে আর মাত্র ১৫ দিন
  • ১৬ জুলাই ২০২৬
পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence