কুবিতে বরিশাল এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

১৩ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM
নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে বরিশাল বিভাগ থেকে আগত নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে কলা ভবনের ৫০১নং কক্ষে জমকালো আয়োজনে এ নবীন-বরণ অনুষ্ঠিত হয়।

বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, কুমিল্লাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সরকার, কুমিল্লায় কর্মরত বরিশালের ডা. এম কে ডালি, পিযুষ ভট্টাচার্য, নাসির উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং স্নাতকোত্তর শেষ করা ৭ম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিদায়ী সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে বই, উপহার ও অতিথিদেরকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬