মহানবীকে নিয়ে কটূক্তিকারী সেই জবি শিক্ষার্থী গ্রেপ্তার

১২ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM
জবি শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ

জবি শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ © টিডিসি ফটো

মোহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শাখারীবাজার এলাকা থেকে তাকে আটক করে কোতায়লী থানা পুলিশ।

জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (রোল নং- ১৭০১০১০৩৬) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করে এবং অন্যান্য বিভিন্ন ধর্মকে নিয়েও কটুক্তিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে অনেকদিন ধরে। যা ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।

তারই পরিপ্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জবি শাখার উদ্যোগে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফাহাদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে। গত রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোতয়ালী থানায় আইসিটি আইনে মামলা করা হয় ফারহাদের বিরুদ্ধে। ঐ মামলায় আজ সকালে কোতায়লী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আইসিটি আইনের মামলায় ফারহাদকে সকালে আটক করা হয়েছে। দুপুর পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950