মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ছাত্রকে গ্রেপ্তার করতে বলল জবি

১২ এপ্রিল ২০১৯, ০২:৪৫ AM

© ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা:)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের বিরুদ্ধে ইসলামপন্থী একটি ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তারে পুলিশকে চিঠি দিয়েছে  প্রশাসন। তবে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র  ছাত্র ফরহাদ হোসাইন ফাহাদ জানিয়েছেন, যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তিনি করেননি। তাকে ফাঁসানোর জন্য তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এটা করা হয়েছে।

ফাহাদকে গ্রেপ্তারে বৃহস্পতিবার কোতয়ালি থানায় চিঠি পাঠানো হয়েছে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানিয়েছেন। তিনি বলেন, ওই ছাত্রকে গ্রেপ্তারের জন্য আমরা আমাদের এখান থেকে পুলিশকে চিঠি পাঠিয়েছি। একাডেমিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা ভাবছি। এ নিয়ে আবার আমরা বসব।

ওই শিক্ষার্থী মন্তব্যগুলো তার নয় বলে দাবি করার পরও কেন তাকে গ্রেপ্তার করতে চিঠি দেওয়া হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, এই কমেন্টগুলো সে করেছে আমরা নিশ্চিত হয়েছি। সে ইসলামবিরোধী কথাবার্তা বলেছে বলে আমরা পুলিশকে তাকে গ্রেপ্তার করতে বলেছি।

জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের ফরহাদ হোসা্ইন নামের এক শিক্ষার্থী মহানবী (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন। এমন অভিযোগ এনে রবিবার যোহরের নামাজের পরেই প্রতিবাদ মিছিল করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতারা। এরপর ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছে তারা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন ছাত্রলীগের দুই নেতাও। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নূর-ই-আলম ফাহাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। আরেক ছাত্রলীগ নেতা মিজানুজ্জামান খান শামীম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেছেন।

এসব তৎকারণে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশকে এই চিঠি দেওয়ার আগেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন ফাহাদ। সম্প্রতি তিনি বলেন, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সে কারণে এখন আমি সব ফোন রিসিভ করি না। চেনা না হলে কারো ফোন ধরছি না। ফেসবুকেও বিভিন্ন গ্রুপে আমার নামে যা-তা লেখা হচ্ছে। আমাকে কোপাবে, এই টাইপ। আমি তো দূরে আছি, নেটেও তেমন ঢুকছি না। নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950