নেই স্থায়ী ক্যাম্পাস, মহাসড়কেই চলছে বারোশো শিক্ষার্থীর ক্লাস

২৮ জুলাই ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
প্রতীকী ক্লাস

প্রতীকী ক্লাস © টিডিসি

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন।

আন্দোলনকারীরা বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না।

বক্তারা আরও বলেন, একনেক সভার সবাই ডিপিপি অনুমোদনে সম্মত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন, প্রস্তাবিত প্রকল্প অঞ্চল পরিদর্শন করে তার মত জানাবেন। তিনি সরেজমিন পরিদর্শন করেও গেলেন এবং প্রতিবেদনও জমা দিলেন। এরপর একাধিক একনেক সভা পেরোলেও আমাদের ডিপিপি অ্যাজেন্ডাভুক্ত হয়নি।

এদিকে মহাসড়ক বন্ধ করে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করায় পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬