ববি’র সাঁতার প্রতিযোগিতা মেরিন একাডেমির পুলে, ক্ষোভ শিক্ষার্থীদের

২৮ জুলাই ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০১:১০ AM
বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা © টিডিসি

জুলাই অভ্যুত্থান-২৪ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অন্যের সুইমিংপুলে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা আয়োজন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বাহিরে এপ্রতিযোগিতা আয়োজন করাই সামাজিক যোগাযোগ ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৭শে জুলাই) বাংলাদেশ মেরিন একাডেমি,বরিশাল এর সুইমিংপুল এই প্রতিযোগিতা অয়োজন করেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। নিজস্ব সুইমিংপুল না থাকায় এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক শিক্ষার্থী একই মন্তব্য করে বলেন,‘নির্লজ্জ প্রশাসন অন্যের সুইমিং পুলে আর কতো?’

এই মন্তব্য করার মধ্যে অন্যতম ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো.ফয়সাল বলেন,‘নিজস্ব ক্যাম্পাসে সুইমিং পুল না থাকায় আমাদের মেরিন একাডেমিতে গিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে হয়েছে। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের জন্য খুবই লজ্জাজনক ও হতাশাজনক। দীর্ঘদিনেও এমন একটি মৌলিক অবকাঠামো তৈরি না হওয়া প্রশাসনের অব্যবস্থাপনার চিত্রই তুলে ধরে।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ মুন্না বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার  ১৪ বছর পরেও এমন একটা অনুষ্ঠান করতে হলে , অন্য একটা প্রতিষ্ঠানে যেতে হয় , এটা আমাদের জন্য লজ্জার।  এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাছাড়া এটা একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় এখানে একটা সুইমিংপুল নেই , একটা প্রোগ্রাম করতে অন্য একটা জায়গায় যেতে হয় শিক্ষার্থী হিসাবে এটা খুবই লজ্জার।’

আইন বিভাগের শিক্ষার্থী মো:মোরছালিন মৃধা বিজয় বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় হয়েও এখানে একটি সুইমিংপুল  নাই। সাঁতার প্রতিযোগিতার জন্য মেরিন অ্যাকাডেমির সুইমিংপুলের  এর সাহায্য লাগে। ইহা একটি বিশ্ববিদ্যালয় এর জন্য লজ্জার।’

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস 
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081