শাবিপ্রবির বিবিএ পুনর্মিলনীতে আসছে ব্যান্ড অর্থহীন

১১ এপ্রিল ২০১৯, ০৬:৪৫ PM
ব্যানার

ব্যানার © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার পুনর্মিলনীতে ক্যাম্পাস মাতাতে আসছে দেশসেরা ব্যান্ড অর্থহীন। দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার সকালে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। তিনি জানান, এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট টুগেদার ফরএভার স্লোগানে ‘২০ বছর পূর্তি ও ব্যবসায় প্রশাসন পুনর্মিলনী-১৯’ এর আয়োজন করেছে।

মনির আহমেদ চৌধুরী আরও জানান, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ১ম দিন শুক্রবার সকাল দশটায় র‌্যালী ও পরবর্তীতে সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। আয়োজনের আহবায়ক হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সভাপতি তানভীর আহমেদ শাকিল।

তিনি জানান, শুক্রবার বিকালে ‘এন্ট্রাপ্রেনিয়ার সেশন’ এ কি নোট স্পীকার হিসেবে থাকবেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. মাহতাবুর রহমান নাসির। সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টে পারফর্ম করবে রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ি ও দেশসেরা ব্যান্ড অর্থহীন।

দ্বিতীয় দিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। উক্ত আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950