ববিতে ভিসির দায়িত্ব পেলেন ড. মাহবুব

১১ এপ্রিল ২০১৯, ০৪:২৭ PM
অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান

অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের (ভিসি) দায়িত্ব দেয়া হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে। টানা ১৬ দিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছুটিতে গিয়েছেন উপাচার্য প্রফেসর ড. ইমামুল হক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে উল্লেখে করা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে বৃহস্পতিবার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন ভিসি প্রফেসর ড. ইমামুল হক। তার ছুটিকালীন ভিসির রুটিন কাজসমূহ পরিচালনা করবেন কোষাধ্যক্ষ ড. এ কে এম মাহবুব হাসান। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো সিন্ডিকেট সভা না থাকায় বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এদিকে ভিসির ১৫দিনের এই ছুটির নোটিশ প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন বিষয়টি আইওয়াশ। আন্দোলন দমাতে এমন কৌশল নেয়া হচ্ছে। ড. ইমামুল হক আর এই বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবেন না।

জানা গেছে, মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বৃহস্পতিবার থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির আবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এজন্য তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এসময়ে কোষাধ্যক্ষ ড. এ কে এম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন কাজসমূহ পরিচালনা করবেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় এটি উত্থাপন করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপাচার্যের চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তীতে বিইউডিএস এর এক অনুষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ বললে আন্দোলন বেগবান হয়। বিশ্ববিদ্যালয় বিদ্যমান অচলাবস্থা নিরসনে গত শনিবার বরিশাল বিভাগীয় কমিশনার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ভেস্তে যায়। উপাচার্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর আশ্বস্ত করলেও শিক্ষার্থীরা তা লিখিত চেয়ে আন্দোলনে অনড় রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আট দফা দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমিতি। অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়ম, অস্বচ্ছতা, চেয়ারম্যান নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন, পদোন্নতি ও পদায়নে অনিয়ম, চাকরি স্থায়ীকরণে বিলম্ব, শিক্ষাছুটিতে পক্ষপাত অনিয়মসহ সুস্পষ্টি আটটি অনিয়ম দূরীকরণের জন্য এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন তাঁরা।

পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
  • ১৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল
  • ১৫ নভেম্বর ২০২৬
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950