ববির কেন্দ্রীয় মাঠ সংস্কারে ধীরগতি, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

০৪ জুলাই ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৯:৩২ AM
ববি কেন্দ্রীয় খেলার মাঠ

ববি কেন্দ্রীয় খেলার মাঠ © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কয়েক মাস পার হলেও এখনও শেষ হয়নি কাজ। গত মে মাসে মাঠে হালচাষ করে সংস্কার কার্যক্রম শুরু করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর সেখানে মাটি ফেলা হলেও মাঠজুড়ে এখনো স্তূপ আকারে মাটি পড়ে আছে, যা অনেকটা পর্বতমালার মতো দৃশ্য তৈরি করেছে। দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য একমাত্র এই মাঠটি খেলাধুলার একমাত্র ভরসা হলেও, এখন সেটিও অকার্যকর হয়ে পড়ায় হতাশ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত বলেন, আমাদের কেন্দ্রীয় খেলার মাঠটি সংস্কারের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা মাঠে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা আমাদের মতো ক্রীড়াপ্রেমীদের জন্য খুবই হতাশাজনক। হল টুর্নামেন্টের ইনডোর অংশ শেষ হলেও মাঠের সংস্কার চলায় আউটডোর পর্ব সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা চাই দ্রুত মাঠটির সংস্কার কাজ সম্পন্ন করে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উপ-প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, বৃষ্টির কারণে আশপাশের জমিগুলো জলমগ্ন হয়ে থাকায় ঠিকাদার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। তবে মাঠ সংস্কারের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী ১৮আগস্ট।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬