ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয়ে অছাত্রসুলভ আচরণ চলবে না: যবিপ্রবি উপাচার্য

০২ এপ্রিল ২০১৯, ০৬:৪৯ PM
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে। কিন্তু সে রাজনীতি হতে হবে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং চিন্তা চেতনায় মানুষের রাজনীতি। এ বিশ্ববিদ্যালয়ে আমি এবং অছাত্রসুলভ আচরণ একসঙ্গে চলবে না।

মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ আল মামুন। পরে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, রাজনীতি হতে হবে দেশের মাটির জন্য, জনগণের জন্য, এদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য। তিনি বলেন, আমি রাজনীতির মাধ্যমে তৈরি হয়েছি। কিন্তু কখনো অরাজনীতি করিনি। আমি নিজেও স্বাধীনতার স্বপক্ষের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু আমি যখন ক্লাসে যাই, বাইরে রাজনীতি রেখে শিক্ষক হিসাবে ক্লাসে যাই। আমি যখন ভাইস-চ্যান্সেলর তখন আমি রাজনীতি বাইরে রেখে শিক্ষক হয়ে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করি। আমার বিশ্বাস, এখানে যারা আমার শিক্ষক আছেন একইভাবে তারা তাদের আচরণ ক্লাসের মধ্যে রাখবেন। আমি একইভাবে বিশ্বাস করি, আমার শিক্ষার্থী যারা রাজনীতি বিশ্বাস করে তারাও স্বাধীনভাবে থাকবে ও শ্রেণিকক্ষের বাইরে রাজনীতি রেখে ক্লাসে ঢুকবে। কেউ কারো উপর খবরদারি বা জোর করবে না- এটাই আমার বিশ্বাস।

র‌্যাগিং এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, কেউ র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকলে তাঁর সর্বনিম্ন শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘বহিষ্কার’। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারও সর্বনিম্ন শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘বহিষ্কার’। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি সুস্থ ও নির্মূল শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিম, ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী অপরাজিতা শর্মা, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সোহানা মারিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিবুর রহমান, তন্ময় মজুমদার, প্রভাষক ফারহানা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম স্থান অর্জন করেছে তাঁদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, কবিতা আবৃত্তি, দেশীয় সঙ্গীতের মনোরোম উপস্থাপনা উপভোগ করেন দর্শক-শ্রোতা। তবে ইংরেজি সাহিত্যের কালজয়ী বিভিন্ন চরিত্রে পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের অভিনয় দর্শকদের বিশেষ প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এবং এম এস এইচ সায়েফ।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950