নারীর প্রতি ইতবাচক দৃষ্টিভঙ্গি সমাজ পরিবর্তন করবে

০২ এপ্রিল ২০১৯, ০৬:২০ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বাংলাদেশ কর্ম কমিশনে নারীদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ কর্ম কমিশন সচিব এন সিদ্দিকা খানম বলেন, নারীর প্রতি ইতবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আসেপাশের বিবর্ণ সমাজকে পরিবর্তন করতে সহায়তা করবে।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইচ্ছা ও সহযোগিতায় আজ নারীরা এগিয়ে আসছে। বাংলাদেশ কর্ম কমিশনে নারীরা অসাধারণ ভূমিকা রাখছে। কোটা পদ্ধতি পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, নারীদের জন্য বরাদ্ধ কোটা পদ্ধতি বিলোপ করার ফলে আমি আশংকা করছি আগামী পাঁচ বছরে নারীরা হয়তো পিছিয়ে যেতে পারে।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মজুমদার। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখেছিলেন শুধুমাত্র বৈষম্য কমানোর লক্ষ্য। আমাদের সবসময়ই চিন্তা করতে হবে কোন ভাবেই যেন সমাজে বৈষম্য সৃষ্টি না হয়। আমাদের মেয়েদেরকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। কোন ভাবেই যেন তারা বৈষম্যর শিকার না হয়। নারী শিক্ষিত হলে এবং সমাজ গঠনে ভূমিকা রাখার সুযোগ দিলে সমাজ এগিয়ে যাবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, লোকপ্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জেবউননেছা, ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন সহ-সভাপতি সেলিম আহমেদসহ প্রমুখ বিশিষ্টজন।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬