সেশনজট নিরসনে ইবি উপাচার্যের মত বিনিময়

২৮ জুন ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১১:৫৭ AM
মতবিনিময় করেছেন ইবির উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

মতবিনিময় করেছেন ইবির উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আরবী, ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম, বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, সেশনজটের ফলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল পেতে দেরি হয়। ফলে তাদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হয়। 

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের এ সময়ে সুযোগ এসেছে শক্ত ভূমিকা গ্রহণ করে কিছু নিয়ম তৈরি করে সেশনজট নিরসন করার। এতে ছাত্ররা উপকৃত হবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। 

এসময় তিনি সেশনজট নিরসনে ক্লাস-পরীক্ষা সময় মতো গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। 

এ সমস্যা নিরসনে পন্থা খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সাথেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সম্পর্কযুক্ত অফিসমূহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9