পরীক্ষার সময় প্রশাসনের অনুমতিতে বাজছে মাইক, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

০১ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভিন্ন সময় প্রশাসনের অনুমতি নিয়েই ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চ শব্দে মাইক এবং গান-বাজনা জাতীয় বিভিন্ন ধরণের অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলাকালীন সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে অবস্থিত ব্যাডমিন্টন কোর্টে বিভিন্ন সময় র‌্যাগ ডে, ব্যাচ ডে এবং বিভিন্ন ধরণের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি খোদ প্রশাসনও আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠানের।

এসব প্রোগ্রামগুলোতে উচ্চশব্দে বাজানো হয় সাউন্ড বক্স। এতে করে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মিডটার্ম ও নিয়মিত ক্লাসে সমস্যা হয় বলে অভিযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ক্লাসের সময় প্রায়ই এভাবে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মাইকের শব্দ হওয়ায় ক্লাস-পরীক্ষায় আমাদের বিঘ্ন সৃষ্টি হয়।

এ বিষয়ে একাধিক বিভাগের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, ‘ক্লাস টাইমে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে নিয়মিত এমন অনুষ্ঠানের কারণে আমাদের ক্লাস নিতে সমস্যা হয়। বিভাগগুলোতে সেমিস্টার পরীক্ষা চলাকালীন সময়ে এমন উচ্চশব্দে মাইক বাজিয়ে প্রোগ্রাম করা সত্যিই নিন্দনীয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ক্লাসের সময়ে অনুষদ ভবনের সামনে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয় এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষাসহ কোন কাজে সমস্যা হয় এমন অনুষ্ঠানের অনুমতি দেই না। আর অনুমতি দিলেও যাতে কোন বিভাগের ক্লাস পরীক্ষার সমস্যা না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। আর আমরা দ্রুতই উপাচার্যের সাথে বসে এই অনুষ্ঠানগুলো যাতে কোন সমস্যার সৃষ্টি না করে সে বিষয়ে সিদ্ধান্ত নিব।’

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950