মসলিন গবেষণা প্রকল্প

প্রাচীন মিশরীয় তুলার সন্ধান পেলেন রাবির গবেষকদল

০১ এপ্রিল ২০১৯, ০১:১৯ PM
সন্ধান পাওয়া প্রাচীন মিশরীয় তুলা দেখাচ্ছেন রাবির গবেষকদল। ইনসেটে মসলিন কাপড়

সন্ধান পাওয়া প্রাচীন মিশরীয় তুলা দেখাচ্ছেন রাবির গবেষকদল। ইনসেটে মসলিন কাপড় © টিডিসি ফটো

বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের কথা বিবেচনায় নিলে প্রথমেই আসে মসলিন কাপড়ের নাম। আজ থেকে চার-পাঁচশ’ বছর আগে মসলিনের কদর ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। মসলিনের প্রসঙ্গ উঠলে তার সাথে অনেক গল্পও সামনে আসে।

জনশ্রুতি আছে যে, একটি মসলিন শাড়িকে দিয়াশলাইয়ের বাক্সে রাখা সম্ভব। দিয়াশলাইয়ের বাক্সে রাখা সম্ভব হোক বা না হোক, মসলিনের কাপড়ের সূক্ষ্মতা এবং হালকা আরামদায়কভাব নিয়ে কোন বিতর্ক নেই।

এই মসলিন বিলুপ্ত হয়ছে আজ থেকে অন্তত তিনশ’ বছর আগে। কিন্তু  মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় গত এক বছরের গবেষণা শেষে দেশের দক্ষিণ উপকূলের জেলা বাগেরহাটে মিশরের প্রাচীন একটি তুলার জাতের সন্ধান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

পৃথিবী বিখ্যাত সে গবেষণা করতে গিয়ে বাগেরহাটের একটি গ্রামে এই তুলার সন্ধান পান তারা। অনন্য এবং একমাত্র তুলাটি দেশের অন্য কোথাও পাওয়া যাবে না বলে জানান প্রকল্পের গবেষণা প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন।

তুলাটির নাম, ‘গসিপিয়াম বারবারেন্স’। তুলাটির বৈশিষ্ট্য সম্পর্কে অধ্যাপক মনজুর হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফলের (বল) আকার বড়, তুলার আঁশ লম্বা, মাজ উন্নত, উৎপাদনও বেশি। এই তুলার মান এত উন্নত যে, তুলাটি দিয়ে তৈরি কাপড় সাধারণত উন্নত বিশ্বের পাঁচ তারকা হোটেলের বিছানার কাজে ব্যবহৃত হয়।’ এই তুলাটি ছাড়াও বাংলাদেশের প্রাচীন কয়েকটি তুলার সন্ধান পেয়েছেন বলেও জানান তিনি।

তুলার নমুনা সংগ্রহকালে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাবির ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আলম ও গবেষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘সাধক খান জাহান আলী (র.) ১৪ শতকের সমসাময়িককালে যখন এদেশে ইসলাম প্রচারের জন্য আসেন, তখন তুলার জাতটি সঙ্গে করে নিয়ে আসেন। আর ইরাকের মসূল শহরে প্রচুর পরিমাণ তুলার চাষ হতো। এই অঞ্চলে মসলিন কাপড় যারা তৈরি করেছেন তাদের অধিকাংশই মসূলের লোক। সেই জাতের একটি জাত হয়তো থেকে গেছে।’

এর আগে গবেষকদের তুলাটি সম্পর্কে সন্ধান দেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী। গত বছরের ডিসেম্বরে বাগেরহাটের ওই গ্রাম থেকে তুলার জাতটি সংগ্রহ করা হয়। তবে গ্রামটির নাম প্রকাশ করতে চাননি তিনি।

ট্যাগ: গবেষণা
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950