উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ববিতে আন্দোলন চলবে

৩১ মার্চ ২০১৯, ০১:৫৬ PM
উপাচার্যের পদত্যাগ চেয়ে ববিতে আন্দোলন

উপাচার্যের পদত্যাগ চেয়ে ববিতে আন্দোলন

ষষ্ঠদিনেও চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র আন্দোলন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রবিবার সকাল ৯.৩০ থেকে প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থী উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিশ্ববিদ্যালয় ওডিট করতে এলে শিক্ষার্থীরা বাঁধা প্রদান করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যখন ক্যাম্পাস খোলা ছিল তখন ওডিট কমিটি আসেনি। এখন এই আন্দোলনের সময় কেন এসেছেন? তারা সন্দেহ করেন বলেন, ওডিট কমিটি হয়তো উপাচার্যের অপকর্মের নথিগুলো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যোগসাজগে সরিয়ে ফেলবেন। তাছাড়াও প্রশাসন বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। এমতাবস্থায় তাঁরা ওডিট করতে পারেন না। যখন ক্যাম্পাস স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, উপাচার্য পদত্যাগ করবেন। তখন তাঁরা এসে ওডিট করে যাবেন।

পরে দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-পটুয়াখালি মহাসড়ক হয়ে ভোলা রাস্তার মোড় থেকে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এরই মধ্যে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ, ২৬ শে মার্চ উপাচার্যের গার্ডেন পার্টি আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শিক্ষার্থীদের ‌‌‘রাজাকারের বাচ্চা’ বলে অবিহিত করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। চলমান আন্দোলনে উপাচার্য বক্তব্যের ভুল বোঝাবুঝি নিয়ে দু:খ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে, সংবাদ বিজ্ঞপ্তি পুড়িয়ে ফেলেন।

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬