মৌলভীবাজার সরকারি কলেজ

ছাত্রলীগের দুই গ্রুপের অবস্থান, ক্যাম্পাস জুড়ে উত্তেজনা

৩০ মার্চ ২০১৯, ০৫:৩২ PM
কলেজ ক্যাম্পাসে সংগঠনটির নেতা-কর্মীদের অবস্থান।

কলেজ ক্যাম্পাসে সংগঠনটির নেতা-কর্মীদের অবস্থান। © মুবিন খান

মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজে পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে কলেজে একটি মিছিল বের হয়। কিছুক্ষণ পর জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল এসে মিলিত হয়। পরে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে আলাদা মিছিল বের হয়।

বেলা ১২টার দিকে কলেজ ছাত্রলীগের আরেকটি গ্রুপ ক্যাম্পাসে অবস্থান নেয়। এতে করে তাদের অবস্থানকে কেন্দ্র করে কলেজে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তেজনায় কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে এমন উত্তেজনাকর পরিস্থিতি আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভয় ও আতঙ্কের কারণ হয়ে দাড়ায়। ওই শিক্ষার্থী ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলোর সমালোচনা করে বলেন, তারা সাধারণ ছাত্রদের আশা-আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ তাদের মাধ্যমে বজায় থাকবে। তাদের মাঝে বিবেধ সৃষ্টি হলে আমরা সাধারণ ছাত্ররা আশাহত হই।

পরে, মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ সোহেল আহাম্মদের নেতৃত্বে কলেজের সকল শিক্ষার্থীদের বের করে দেয়া হয়। তবে সকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছিল।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950