কুবিতে আইন বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

৩০ মার্চ ২০১৯, ০৫:০৭ PM
কুবির বিজ্ঞান অনুষদের হলরুমে নবীনবরণ অনুষ্ঠান।

কুবির বিজ্ঞান অনুষদের হলরুমে নবীনবরণ অনুষ্ঠান। © শাহাদাত বিপ্লব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিজ্ঞান অনুষদের হলরুমে বিভাগের পক্ষ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান রোকসানা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আহসানুল করীম এবং আইন অনুষদের ডিন ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি কর। এখন যারা বড় বড় আইনজীবী আছেন তাদের স্থান একদিন তোমাদেরকে দখল করতে হবে।’

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬